শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ মকছেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রাড়ুলী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার(১৯) সকাল ১২ টার দিকে মকছেদ আলী সাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব রাড়ুলীর সাবেক চেয়ারম্যান মজিদ গোলদারের বাড়ি সংলগ্ন মেইন রোডে একটি ইটবোঝাই ট্রলির সামনে হঠাৎ সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় ট্রলির সামনের চাকায় ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ট্রলির পিছনের চাকা তার দুই পায়ের উঁচু অংশের উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

ঘটনার সময় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ইকবল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মকছেদ আলীকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews