1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত দাকোপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত বাগেরহাটে ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ইট দিয়ে আঘাত, মাথায় তিনটি সেলাই

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় পাওনা টাকা চাওয়ায় এক সার ব্যবসায়ীকে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী আয়ূব আলী গাজীকে গুরুতর অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। রবিবার(২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতের ভাই ইউসুফ আলী গাজী বাদী হয়ে বয়ারঝাপা গ্রামের মৃত ওমর সরদারের দুই ছেলে—জাহাঙ্গীর সরদার ও বাইজিত সরদারকে বিবাদী করে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, সোলাদানা বাজারে ‘গাজী স্টোর’ নামের একটি সার বিক্রয়কেন্দ্র রয়েছে আয়ূব ও ইউসুফ গাজীর। দীর্ঘদিন আগে তারা জাহাঙ্গীর সরদারকে ৩ হাজার ৫ শত টাকা এবং বাইজিত সরদারকে ১ হাজার ৮০০ টাকা মূল্যের সার বাকিতে সরবরাহ করেন। কিন্তু একাধিকবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ করেননি তারা। এমনকি গত ১৭ জুন হালখাতার সময়েও তারা উপস্থিত হননি।

সর্বশেষ বৃহস্পতিবার(২৭ জুলাই) সকাল ৯ টার দিকে আয়ূব ও ইউসুফ গাজী দোকানে অবস্থানকালে বিবাদীদ্বয়ের কাছে পাওনা টাকা চাইলে তাহারা গালিগালাজ শুরু করে। এ সময় আয়ূব ও ইউসুফ গাজী প্রতিবাদ করলে বিবাদীরা এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে বাইজিত সরদার রাস্তা থেকে একটি আধলা ইট তুলে আয়ূব আলী গাজীর মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হন। পরবর্তীতে তাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মারামারি হয়েছে কিন্তু এতটা বড় ধরনের না।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আয়ূব হোসেন জানান, ইতিমধ্যে আমি হসপিটাল এবং সরজমিন পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট