বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

শনিবার (৩০ মে) ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস. এম. এমদাদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক এবং জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুষার কান্তি মণ্ডল, সরদার ফারুক হোসেন, শেখ বেনজির আহমেদ লাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব আলহাজ্ব হাফেজ আবু মুসা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews