বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

বাগেরহাটে ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, শারীরিক ও মানসিক নির্যাতন, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বড় বোন আজমেরি মুন।
দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা আজমেরি মুন।
তিনি অভিযোগ করেন, তার ছোট ভাই মোহাম্মদ মুরাদ দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি একক ভাবে ভোগ দখল করে আসছেন এবং তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা ধরনের নির্যাতন চালাচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির বৈধ কাগজ পত্র, মিউটেশন ও খাজনা পরিশোধের দাখিলা থাকা সত্ত্বেও তাকে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। এ সময় তার ঘরে ইট-পাটকেল নিক্ষেপ, জানালা-দরজা ভাঙচুর, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নসহ নানা হয়রানির অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাগেরহাট সদর থানায় অভিযোগ ও আদালতে মামলা দায়ের করা হলেও অভিযুক্ত ব্যক্তি তা উপেক্ষা করে পুনরায় হুমকি ও নির্যাতন চালিয়ে যাচ্ছেন। এমনকি তার মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সিসি ক্যামেরা নষ্ট করারও অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে আজমেরি মুন দাবি করেন, তার মা ও বড় ভাইও দীর্ঘদিন ধরে অভিযুক্তের নির্যাতনের শিকার। বিভিন্ন সময়ে একাধিক মামলা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরাপত্তাসহ ন্যায়বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews