1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গুলিসহ ডাকাত আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নোয়াখালীর হাতিয়ায় ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ, ২৯ টি হাত বোমা এবং ৩ টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত ডাকাত আটক করেছে কোস্টগার্ড

শুক্রবার (৮ আগস্ট) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নোয়াখালীর হাতিয়া থানাধীন বাংলাবাজার মাছ ঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) এর মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট শুক্রবার মধ্যরাত ১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) কে আটক করা হয়।

পরবর্তীতে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত এর স্বীকারোক্তি অনুযায়ী তাকে সাথে নিয়ে বাংলা বাজার মাছের আড়তের সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে তার মাছের আড়ত “বিসমিল্লাহ মৎস্য আড়ত” তল্লাশি করে ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩ টি দেশীয় অস্ত্র এবং ২৯ টি হাত বোমা জব্দ করা হয়। আটককৃত ডাকাত মোঃ আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা।

আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট