1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে নিহত অন্তত ২৪ হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর হামলা, পাল্টা গুলিতে সন্দেহভাজন নিহত জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে অর্থমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ কেসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক প্রদান গরমে পাইকগাছায় কচি তালের শাঁসের কদর বেড়েছে, প্রতি সপ্তাহে ঢাকায় যাচ্ছে ২-৩ ট্রাক চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় নৌপথে কোস্টগার্ডের টহল জোরদার

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শনিবার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে সিটি কর্পোরেশন ফুটবল একাদশ ও জুলাই যোদ্ধা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি’র) প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
প্রধান অতিথি ফুটবল ম্যাচের শুরুতে জুলাই যোদ্ধা ফুটবল একাদশ ও সিটি কর্পোরেশন ফুটবল একাদশ এর দলীয় অধিনায়কদের মাঝে জার্সি বিতরণ শেষে খেলাটির উদ্বোধন করেন। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। খুলনা সিটি কর্পোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কেসিসি’র প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, জেলা প্রশাসন ও কেসিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট