1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

দাকোপে কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সংবর্ধনা ও পরিচিত সভা

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলার সকল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম রুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, এম এম গোলাম কাদের, কামরুজ্জামান টুকু, মহিদুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম মোল্ল্যা, আব্দুর রাজ্জাক মোল্ল্যা, পারুল বেগম, আব্দুর রাজ্জাক শেখ, জিএম রমজান, রতন রায়, মেশকাত মোল্লা, মাজেদুল ইসলাম ও রাহাজান গাজী।
এছাড়া চালনা পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনারা ইসলাম, নেতা রিফাজ সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তৃতা করেন চালনা কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সোলায়মান আল মেসকাত, এম এম কলেজ সভাপতি অলিয়ার রহমান পাড়, আব্দুল্লাহ আল মৃদুল, আবুল বাশার গাজী, রাসেল গাজী, সোহানুর রহমান সোহান, রিয়াজ সরদার প্রমুখ।সভায় নবগঠিত কমিটির নেতারা ঐক্যবদ্ধভাবে সংগঠনের কর্মকান্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাশেষে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট