1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান জনগণের শান্তি ও নিরাপত্তাই পুলিশের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর হবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক আধুনিক বাণিজ্যের হাব

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: নতুন অর্থবছর শুরু হওয়ার সাথে সাথে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। পুরো বন্দর এলাকা জুড়ে চলছে এখন বিশাল কর্মযজ্ঞ। বন্দর কর্তৃপক্ষের আশা জাহাজ আগমন যেভাবে বাড়ছে এমনটা অব্যাহত থাকলে এ অর্থবছরেই ৯০০ বিদেশি জাহাজ আগমনের রেকর্ড ছাড়াবে।
বন্দর কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মোংলা বন্দর নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার। শীঘ্রই মোংলা বন্দর আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব হিসেবে দক্ষিণ এশিয়ায় পরিচিতি পাবে। এ বন্দরটিকে আরো লাভজনক বন্দর হিসেবে গড়ে তুলতে বিদেশি বিনিয়োগকারীদের সাথে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্রটি আরো জানায়, চীন মোংলা বন্দর নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে। বিশ্ব অর্থনীতির পরাশক্তি চীনের সহায়তায় মোংলা বন্দরের কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। কাজেই এ বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য সরকার যে পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়ন হলে এটি হবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বর্তমানে বন্দরের মোট সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহৃত হচ্ছে। আমরা বন্দরের শতভাগ সক্ষমতাকে কাজে লাগাতে ইতিমধ্যে কাজ শুরু করেছি।
আশা করছি দ্রুত সুফল পাবো। বন্দরের এ শীর্ষ কর্মকর্তা আরো বলেন, এ বন্দরকে শতভাগ ব্যবহার করা গেলে বছরে ১৫০০ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, ১ লাখ টিইউজ কন্টেইনার, ২ কোটি মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং, ২০ হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি এবং বছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।
বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে বন্দরে মোট ৮৫টি জাহাজ নোঙর করেছে। গেল জুলাইতে মোংলা বন্দর দিয়ে মোট ৫১৮টি গাড়ি আমদানি করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৪৫৯ টিইউজ। কার্গো হ্যান্ডলিং করা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট