1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “দেশি মাছের দেশ ভরী, অভয়াশ্রম গড়ে তুলি” প্রতিপাদ্যে’কে সামনে রেখে সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছায় পালিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

এ উপলক্ষে সোমবার(১৮ আগষ্ট) পাইকগাছা উপজেলায় মৎস্য সপ্তাহের
কর্মসূচির মধ্যে রয়েছে—বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান, “মৎস্য সম্পদের স্থায়িত্বশীল উন্নয়ন এবং পরিবেশবান্ধব ব্যবহার” শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য সেক্টরে অর্জিত সাফল্যের প্রচারাভিযান চিত্র প্রদর্শন, পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষার উপর প্রযোজ্য পরামর্শ প্রদান, “মৎস্যখাতে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” শীর্ষক আলোচনা সভা, বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা (সাঁতার/কাবাডি) এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর তথ্য অনুযায়ী, মিঠাপানির মাছ আহরণে বাংলাদেশ চীনকে টপকে বিশ্বে ২য় এবং বদ্ধ ও জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে ৫ম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। মৎস্য সপ্তাহের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, সম্পদ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে মৎস্য খাতের অবদান আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

“মাছে ভাতে বাঙালি”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সাফল্যের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট