1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

বেনাপোলে আজিজ মিস্টান্ন ভান্ডারকে এক লক্ষ টাকা জরিমানা ভোক্তা অধিকারের

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও সংরক্ষনের দায়ে আজিজ মিস্টান্ন ভান্ডারকে এক লক্ষ ও একটি ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ আগষ্ট) দুপুর ১২টা দিকে বেনাপোল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

এ সময় তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বেনাপোল বাজারের আজিজ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রয়ের অভিযোগে মেডিসিন হাউজ নামের একটি ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর সভার স্যানেটারি পরিদর্শক রাশেদা বেগম, বেনাপোল পোর্ট থানার এসআই মিলন হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট