1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

সাবেক মেয়রের সহযোগী টুটু গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫৫১ বার পড়া হয়েছে

ডেস্ক:: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটু (৫৩)–কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ২৫ আগস্ট দিবাগত রাতে (২৬ আগস্ট ভোর ১টা ৫০ মিনিটে) বাড্ডা থানা এলাকা থেকে টুটুকে গ্রেফতার করা হয়। ধানমন্ডি (ডিএমপি) থানার হত্যা মামলা তদন্তে তাকে গ্রেফতার করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি ও আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে জানায় সিআইডি।

সিআইডির কর্মকর্তা জসীম উদ্দিন খান জানান, টুটু সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন। আন্দোলনের দিন তিনি সরাসরি নেতৃত্ব দেন এবং মামলার ভিকটিম আব্দুল্লাহ সিদ্দিক হত্যাকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে ছাত্র আব্দুল্লাহ সিদ্দিক ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার মৃতদেহ গুমের চেষ্টা করে বলে মামলার এজাহারে উল্লেখ আছে।

এই ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল বাদী হয়ে আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা করা হয়।

এর আগে গত ১৫ মে তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দার এবং ১৭ জুন মো. খোরশেদ আলম (৪৮) কে গ্রেফতার করা হয়েছিল।

মোস্তাফিজুর রহমান টুটু ছিলেন প্রভাবশালী ও ক্ষমতাশালী। মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট