1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে
oplus_2

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কয়েকশো বন্যা কবলিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামে সংগঠনের পক্ষে শার্শা উপজেলার গন মানুষের নেতা গরীব ও অসহায় মানুষের বন্ধু মাওলানা আজিজুর রহমান এই ত্রান সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

তিনি বলেন, বেনাপোল পৌর উন্নয়ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় সংগঠনের সকল স্তরের সদস্যদেরকে তিনি ধন্যবাদ জানান। এ সংগঠনকে সব সময় যেকোনো দূর্যোগ কালীন মুহুর্তে দূস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

পৌর উন্নয়ন ও দরিদ্র সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান বলেন, এই সংগঠনের উদ্দেশ্যে ও কাজ সব সময় অসহায়, দরিদ্র ও গরীব মানুষের পাশে দাঁড়ানো। আমরা এই সংগঠনটি সবেমাত্র গঠন করেছি। এলাকার যেকোন দূর্যোগ কলীন সময়ে আমরা অসহায় গরীব মানুষের পাশে আছি থাকবো ইনশাল্লাহ। আগামীতে আরও বড় পরিসরে সাহায্যের হাত বাড়িয়ে মানুষের উপকার করায় আমাদের ব্রত।

ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর উন্নয়ন ও দরিদ্র সেবা কমিটির সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান, সেক্রেটারী মাওলানা ইলিয়াস হোসেন , সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহেদ দুদু, উপদেষ্টা মোঃ রেজাউল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, আলহাজ্ব নূরুল হক, মাওলানা রিয়াসাদ আলী, সদস্য মাওলানা আনোয়ারুল কবির, জিয়ারুল ইসলাম, হাসানুজ্জামান।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট