1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ খুলনা সিটি কর্পোরেশনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবিতা শীর্ষক সভা পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও পাইকগাছায় অভিনব কৌশলে ভ্যান চুরি; বিপাকে দিনমজুর দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত পিআইডির আয়োজনে গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের সংঘর্ষ অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারকে খাদ্য সহয়তা প্রদান

পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পরিবেশের ভারসাম্য রক্ষায় “গাছ লাগাই–পরিবেশ বাঁচাই” প্রতিপাদ্যে পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবি-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া রানী দাশ, সহকারী শিক্ষক মো. আছাবুর রহমান, রুমানা সুলতানা, এম এম মনিরুজ্জামান, হালিমা খাতুন, কাকুলি পাল, বিপ্লব হরি, তমালিকা ভদ্র, সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, আবুল কালাম আজাদ, রাজু আহম্মেদ, পরিবেশকর্মী আলম গাজীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় চত্বরে আশফল ও পেয়ারার চারা রোপণ এবং বিতরণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের বিকল্প নেই। বর্ষাকাল বৃক্ষরোপণের সর্বোত্তম সময়। এ সময় বৃষ্টির কারণে মাটির উর্বরতা বাড়ে এবং চারা দ্রুত বেড়ে ওঠে।

উল্লেখ্য, বনবিবির উদ্যোগে আগামী ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট