1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮৮ বার পড়া হয়েছে

সোহেল সুলতান মানু, চিতলমারী (বাগেরহাট):: বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মৎস্য অবমুক্ত করা হয়। সকাল ১১ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা কোটি টাকার ব্রীজ (পুরানো স্টীল ব্রীজ) থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরিফুল হাসান অপুর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু ও বাগেরহাট-১ আসনের সাবেক নমিনী এ্যাড. প্রকৌশলী মাসুদ রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ অহিদুজ্জামান অহিদ, চিতলমারী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, মোঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম-আহ্বায়ক শিপন মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খাঁন।
র‌্যালিতে উপজেলা বিএনপির নেতাকর্মিসহ ৭টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের কমপক্ষে পাঁচ হাজার নেতাকর্মি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট