বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, বৃষ্টিপাত বাড়তে পারে

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ও বিস্তৃতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে ভ্যাপসা গরমও সামান্য কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারও পরিস্থিতি কমবেশি একই রকম থাকতে পারে।

তবে আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, “বৃষ্টি কিছুটা বেড়েছে, এতে গরমের অনুভূতিও কমেছে। আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।” তিনি আরও জানান, সম্ভাব্য লঘুচাপটি বঙ্গোপসাগরে খুব অল্প সময়ের জন্য সক্রিয় থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৩০টিতে বৃষ্টির তথ্য পাওয়া গেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ফরিদপুর ও নওগাঁর বদলগাছীতে ৪২ মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড হয়। ঢাকায় একই সময়ে বৃষ্টির পরিমাণ ছিল ২২ মিলিমিটার।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews