বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ-ইসি সচিব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আমরা এবার তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩১ অক্টোবর।

নির্বাচন উপকরণ সংগ্রহে কোনো ঘাটতি নেই জানিয়ে আখতার আহমেদ আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় নির্বাচন সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। এ ছাড়া প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। তবে প্রবাস থেকে নিবন্ধনের পর নির্বাচনের সময় দেশে থাকলে ভোট দেওয়ার সুযোগ থাকছে না।

সংসদীয় আসনের সীমানা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমানা পুনঃনির্ধারণ নিয়ে রিট হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

ইসি সচিব আরও জানান, মাঠপর্যায়ে ২২টি রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ ও যাচাই শেষ হয়েছে। আগামী রোববার অথবা সোমবার কমিশন মিটিংয়ে দল নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এ সময় তিনি আরও জানান, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি প্রতিনিধি দল আলোচনার জন্য নির্বাচন কমিশনে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews