1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান জনগণের শান্তি ও নিরাপত্তাই পুলিশের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ দখলদারদের অপসারণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দিনব্যাপী নগরীর শেরে বাংলা রোড ও সংলগ্ন ফুটপথ (গল্লামারী পর্যন্ত) থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
অপসারণ কার্যক্রম পরিচালনাকালে অননুমোদিতভাবে সড়কের ৬টি স্থানে পাথর, ইট, খোয়া ও বালু রেখে জন ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সকল পাথর, ইট, খোয়া ও বালু জব্দ করাসহ সড়কের উপর ইজিবাইক মেরামত করার অপরাধে মিস্ত্রি মো: আরাফাত ও তৌসিক হোসেন’কে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা এবং ফুটপথের উপর মটর সাইকেল মেরামত করার অপরাধে মিস্ত্রি নজরুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে সড়ক ও ফুটপথের উপর বিদ্যমান অবৈধ স্থাপনাগুলিও অপসারণ করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট