1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান জনগণের শান্তি ও নিরাপত্তাই পুলিশের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

পাইকগাছায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: ২০২৪-২৫ অর্থবছরে সরকারের রাজস্ব খাতের বরাদ্দ থেকে পাইকগাছা উপজেলার গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি বলেন, গ্রাম পুলিশরা স্থানীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের দায়িত্ব আরও সুষ্ঠুভাবে পালনের সুবিধার্থে সরকার প্রতিবছর পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, বাবু রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, মোঃ ইউনুছ আলী, মোঃ আবুল হাসেম, মোঃ খোরশেদুজ্জামান,পীযুষ মন্ডল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দিন, অফিস সহকারী সুরজিত পাল সহ উপজেলার ১০ ইউনিয়নের দফাদার ও চৌকিদার বৃন্দ।

এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন (১৮ প্রকারের) পোশাক ও সরঞ্জামাদি গ্রাম পুলিশদের হাতে তুলে দেন। এর মধ্যে ছিল– প্যান্ট, শার্ট, জুতা, বেল্ট, ক্যাপ, শীতবস্ত্র, ছাতা,বেতের লাঠি, রেইনকোটসহ বিভিন্ন উপকরণ।

সরঞ্জাম গ্রহণ শেষে গ্রাম পুলিশের সদস্যরা সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এসব সরঞ্জাম পেয়ে তারা দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত হবেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট