1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান জনগণের শান্তি ও নিরাপত্তাই পুলিশের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

মানুষ নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালন করছে-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার দুপুরে যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা সম্প্রীতি মন্দির, কালিবাড়ি সার্বজনীন পূজা মন্দির, ত্রীপল্লী সার্বজনীন পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন এবং ভক্তদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে মতবিনিময়কালে সিনিয়র সচিব বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের হলেও এটি সার্বজনীন উৎসব হিসেবে বাংলাদেশে পালিত হয়ে আসছে। দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত চমৎকার। তিনি বলেন, প্রতি বছর মা দুর্গা আসেন, অসুরকে বধ করা জন্য। অনুরূপভাবে সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে একধরণের অসুর আছে যারা সবসময় বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একাজে সরকার আমার আপনার পাশে রয়েছে।
এসময় খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল হক, পুলিশ সুপার রওনক জাহান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর কেশবপুর উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নে প্রায় একশত ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চৌগাছা উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন এবং ভক্তদের সাথে মতবিনিময় করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট