1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন ২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন।

খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে বৈঠকে উপস্থিতরা কৌশলে পালিয়ে যান। পরে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ৬৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলামকে ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, ‘মিথুন ঢালী নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। এরপর বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি এবং তাদের পরামর্শে জিডি করেছি।’

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং হুমকির উৎস শনাক্তে প্রযুক্তিগত অনুসন্ধান শুরু হয়েছে।

ঘটনার পর জাজিরা থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে কঠোর নজরদারি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট