রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ২০ লাখ ডলার

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) ৫ হাজার ১৪৮ কোটি ৪০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, অক্টোবরের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪২ কোটি ৫০ লাখ ডলার। সামান্য কম এসেছে হলেও চলতি অর্থবছরে রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি বজায় রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৮০০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে (২০২৪-২৫) এসেছিল ৬৯৬ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ বছরে রেমিট্যান্সে ১৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের মাস আগস্টের ২৪২ কোটি ১৯ লাখ ডলার ও জুলাইয়ের ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার এর তুলনায় বেশি।

গত অর্থবছর ২০২৪-২৫ সালে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চ মাসে ৩২৯ কোটি ডলার, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্সপ্রবাহ ছিল যথাক্রমে— জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি, অক্টোবর: ২৩৯.৫০ কোটি, নভেম্বর: ২২০ কোটি, ডিসেম্বর: ২৬৪ কোটি, জানুয়ারি: ২১৯ কোটি, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি, মার্চ: ৩২৯ কোটি, এপ্রিল: ২৭৫ কোটি, মে: ২৯৭ কোটি এবং জুন: ২৮২ কোটি ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews