1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গোপসাগর থেকে ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় গৃহীত পদক্ষেপ ‘মা ইলিশ সংরক্ষণ ২০২৫’ অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরকমই টহলের সময় গত মঙ্গলবার নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ অসহায়, জীবন বিপন্ন প্রায় অবস্থায় ২৬ জন জেলেকে উদ্ধার করে।

অস্বাভাবিক গতিবিধির ‘এমভি তাজমিনুর রহমান’ নামক মাছধরা ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। পরবর্তীতে, নৌ সদস্যগণ অতি দ্রুত অসহায়, ক্ষুধার্ত জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এরপর, নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত ব্যক্তিদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে ও তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়। ট্রলারটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ এ মাছ ধরার উদ্দেশ্য সমুদ্র গমন করে এবং ০৩ অক্টোবর ২০২৫ এ তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট