
মোঃ জাহিদুল ইসলাম :: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিআরটিএ খুলনা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসন খুলনার সহযোগিতায় বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্ধোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে বুধবার সকালে শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এদিন জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ হুসাইন শওকত।
খুলনা জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান পিএএ, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার মোশাররফ হোসেন, উপ পুলিশ কমিশনার ট্রাফিক কেএমপি শফিকুল ইসলাম সহ আরো অনেকে।
Leave a Reply