রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিআরটিএ খুলনা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসন খুলনার সহযোগিতায় বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্ধোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে বুধবার সকালে শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এদিন জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ হুসাইন শওকত।
খুলনা জেলা প্রশাসক  ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান পিএএ, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার মোশাররফ হোসেন, উপ পুলিশ কমিশনার ট্রাফিক কেএমপি শফিকুল ইসলাম সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews