বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

তুন ইউনিফর্মে কাজে ফিরছেন পুলিশ সদস্যরা

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: বাংলাদেশ পুলিশের সদস্যরা পুরাতন পোশাক ছেড়ে আজ থেকে নতুন পোশাক পরা শুরু করেছেন। তবে সব সদস্যের জন্য এখনো পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে পরিবর্তন কার্যকর হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শুরুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিশেষ কিছু ইউনিটের সদস্যরা নতুন পোশাক পাবেন। পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব ইউনিটের সদস্যরাও নতুন পোশাক পাবেন।

নতুন ইউনিফর্মে রেঞ্জ ও মেট্রোপলিটনের পুলিশ সদস্যরা গাঢ় নীল ও সবুজ রঙের বদলে লোহার রঙের পোশাক পরবেন। প্রাথমিকভাবে ঢাকার সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে। অন্যান্য ইউনিটেও পরে এটি কার্যকর করা হবে।

পোশাক ও লোগো পরিবর্তনের জন্য পুলিশ সদর দফতর ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। উন্নত বিশ্বের কয়েকটি দেশের পুলিশ ইউনিফর্ম বিশ্লেষণ করে ১৮ ধরনের পোশাক ট্রায়াল করা হয়। এরপর পাঁচটি রঙের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটের মাধ্যমে চূড়ান্ত রঙ নির্বাচন করা হয়। নতুন লোগোতেও পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রেক্ষাপটে নতুন পোশাক অনুমোদন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews