1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক সরঞ্জাম বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দুর্যোগ প্রতিরোধক বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জেন্ডার–রেস্পন্সিভ কোষ্টাল অ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্পের উদ্যোগে এ সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি’র উপ-পরিচালক আলমগীর হোসেন, কয়রা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুকুমার কবিরাজ এবং জিসিএ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মাসুদ কামাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিসিএ প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট অফিসার ডানা শিকদার, মার্কেট ডেভেলপমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মাহফুজা আরা শশী, কৃষিবিদ আতিকুর রহমান, নারী স্বেচ্ছাসেবক খুকুমণি সরকার ও লক্ষীরাণী সরকার।

জানা যায়, জিসিএ প্রকল্পের আওতাভুক্ত উপজেলার দুর্যোগপ্রবণ পাঁচটি ইউনিয়নের ১২টি ওয়ার্ডের ১২টি নারী স্বেচ্ছাসেবক দলকে পূর্ব সতর্কতা প্রদান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসায় ব্যবহারের জন্য বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়।

স্থানীয় পর্যায়ে নারীদের দুর্যোগ প্রস্তুতি ও সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট