1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

চিতলমারী বাজার কমিটির নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী অনুপমের ইশতেহার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: আগামী ২৮ নভেম্বর বাগেরহাটের ঐতিহ্যবাহী চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষে মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় দপ্তর সম্পাদক প্রার্থী কলম প্রতীকের অনুপম সাহা আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
চিতলমারী উপজেলা সদর বাজারের বিশিষ্ট ব্যবসায় ও নিউ সাহা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী অনুপম সাহা ইশতেহার ঘোষণা করে বলেন, ‘নির্বাচনে আমি জয়ী হলে বাজারের আবর্জনা নিয়মিত অপসারণ ও ড্রেনেজ পরিস্কার করার ব্যবস্থা করবো। বাজারে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও লাইটিং ব্যবস্থা এবং দক্ষ নৈশপ্রহরী নিয়োগের ব্যবস্থা করব। সকল ব্যবসায়ীর মতামতকে মূল্যায়ন ও সাধারণ ব্যবসায়ীদের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবো।’
অনুপম সাহা আরও বলেন, ‘স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতার নিশ্চয়তায় বাজার পরিচালনা করাই আমার লক্ষ্য। আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। কথায় নয়, কাজে প্রমাণ করতে চাই। আপনাদের মহামূল্যবান ভোটে আমাকে জয়যুক্ত করুন, যাতে পরিচ্ছন্ন ও আধুনিক বাজার গঠনে আপনাদের সার্বক্ষণিক পাশে থাকতে পারি।’
দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে ৫টি পদের বিপরীতে ১১ জন নির্বাচন করছেন। আগামী ২৮ নভেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে মোঃ শহর আলী গাজী, মোঃ শোয়েব হোসেন গাজী ও মোঃ মনিরুজ্জামান খান, সাধারন সম্পাদক পদে শেখ আসাদুজ্জামান ও জয়নুল পারভেজ সুমন, সাংগঠনিক পদে মোঃ রাসেল শেখ ও সাদ্দাম শেখ, কোষাধ্যক্ষ পদে রাজু তালুকদার ও লিটন, দপ্তর সম্পাদক পদে অনুপম সাহা ও সৈয়দ সিব্বির ভোট যুদ্ধে অংশ করছেন। মোট ৭০৮ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট