1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক বিদায়ী শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাৎ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দিচ্ছেন নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য’র জন্য দোয়া বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা

পাইকগাছায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে পাটের ব্যাগ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: সুন্দরবনকে পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করতে খুলনার পাইকগাছায় কর্মশালা ও পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনে “বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয়” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। তিনি বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করেন এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতি ও বিকল্প ব্যবহার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল মোড়ল এবং রূপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সাকী রেজওয়ানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী মিজানুর রহমান, রাব্বু ইসলাম দিপু, পঞ্চানন সানা, প্রণব সরদার, আমজাদ হোসেন, হযরত আলী, সীমা মন্ডল, মনিরুল ইসলাম, মহিবুল্লাহ সরদারসহ সুন্দরবন ইয়ুথ ফোরামের সভাপতি রাকিবুল ইসলাম, সহ-সভাপতি ছন্দা সুলতানা ও সাধারণ সম্পাদক কৃষ্ণা ব্যানার্জি।

কর্মশালায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই বাজার-ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি ও পাটের ব্যাগ ব্যবহারের প্রসার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পলিথিন বর্জন ও পাটের ব্যাগ ব্যবহারের অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট