1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন’ বিষয়ক সিম্পোজিয়াম বৃহস্পতিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এবং কুয়েটের যৌথ আয়োজনে সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন বিইপিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন।

মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, বর্তমানে বিদ্যুৎ ও জ¦ালানি খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ না হলে আগামীতে এ খাত সরবরাহ সংকটে পড়তে পারে। টেকসই বিদ্যুৎ ও জ¦ালানি সরবরাহ নিশ্চিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। তাই আমাদের বিদ্যুৎ ও জ¦ালানি গবেষক সংখ্যা বাড়াতে হবে। বিশেষজ্ঞদের সক্ষমতা কাজে লাগিয়ে এ খাতকে পুর্নগঠন করা সম্ভব। জ¦ালানি একটি অর্থনীতির ভিত্তি, তাই এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: মাকসুদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিইপিআরসি’র সদস্য (অতিরিক্ত সচিব) ড. মোঃ রফিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, মেক্যানিক্যাল অনুষদের প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম ও বিইপিআরসি’র পরিচালক হাসান মাহমুদ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট