1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

বেনাপোলে সৌদি রিয়াল ও ইউএস ডলারসহ এক পাসপোর্টযাত্রী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা—এক লাখ দশ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার মার্কিন ডলারসহ এক বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন সংলগ্ন বিজিবির স্ক্যানিং রুম থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ৪৯ বিজিবি’র বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে স্ক্যানিং কার্যক্রম চলাকালে যাত্রী মোঃ শফিকুল ইসলাম (৪৬), পাসপোর্ট নং B00745663-এর লাগেজ তল্লাশি করলে ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল এবং ১০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।

আটক শফিকুল ইসলাম ঢাকার লালবাগ থানার হরনাথপুর ঘোষ রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। তিনি গত ২০ নভেম্বর ব্যবসায়ী কাজে ভারতে যান। কলকাতার একটি হোটেলে অবস্থানকালে বাংলাদেশী নাগরিক লিটু নামের এক ব্যক্তি তাকে বৈদেশিক মুদ্রাগুলো দেয় এবং নির্দেশনা দেয় যে বাংলাদেশে পৌঁছানোর পর একজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে ফোনে যোগাযোগ করে রিয়াল এবং ডলারগুলো সংগ্রহ করবে।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের আশঙ্কায় শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা কাস্টমস এর আটক শাখায় জমা করা হয়েছে এবং আটক শফিকুল ইসলামকে বেনাপোল পোর্ট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট