1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

পাইকগাছায় বিএনপির নেতা এনামুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; ফুলেল সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ২৩ নভেম্বরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

এ খবর ছড়িয়ে পড়তেই উপজেলায় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে থাকে। এদিকে সোমবার(২৪ নভেম্বর) বিকেলে উপজেলার প্রবেশদ্বার কাসিমনগর শাপলা চত্বর থেকে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে এনামুল হককে উপজেলা সদরে নিয়ে আসেন। দীর্ঘ এই শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে বিপুল সংখ্যক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেন— “তিনি তো মন্ত্রী-এমপি নন, তবে এত লোক কেন রাজপথে?”

স্থানীয়ভাবে এনামুল হককে বহুদিন ধরেই ‘দুঃসময়ের সাথী’, ‘বিপদের বন্ধু’, ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে বর্ণনা করা হয়। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।

তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীসহ সাধারণ মানুষ রাজপথে কর্মসূচি পালন করে আসছিলেন। অবশেষে প্রত্যাহারের সিদ্ধান্তে নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট