1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

মোংলায় নৌবাহিনীর ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় রেজা কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রনে

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দরের দিগরাজ বাজার সংলগ্ন রেজা কমপ্লেক্স মার্কেটের তৃতীয় তলায় একটি শোরুমে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ২৪ নভেম্বর সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের প্রচেষ্টায় বড় ধরনের দূর্ঘটনার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নৌবাহিনীর ও স্থানীয়রা জানায়, ২৪ নভেম্বর সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে মোংলা উপজেলাধীন দিগরাজ বাজার সংলগ্ন রেজা কমপ্লেক্স মার্কেটের তৃতীয় তলায় বিভিন্ন রকমের প্যাকেট সামগ্রীর কাগজের কার্টুনে আগুন লেগে ধোয়ার সৃষ্টি হলে মোংলা ডিজিএফআই সদস্য কর্তৃক দৃষ্টি গোচর হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট দোকান মালিকদের বিষয়টি অবগত করেন এবং স্থানীয় ফায়ার সার্ভিসকে অবগত করার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

প্রাথমিকভাবে জানা যায়, ওই স্থানে আগুন লাগার পূর্বে যেকোনো ব্যক্তি ধূমপান করে সিগারেটের অবশিষ্ট অংশ না নিবিয়ে চলে আসে। পরবর্তীতে উক্ত সিগারেটের অংশ থেকে থেকে কাগজের কার্টুনে আগুন লেগে আগুনের সূত্রপাত হয়। অতঃপর স্থানীয় দোকানদার ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় আগুন লাগার স্থানে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট