1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধন ও নারী সমাবেশ মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।
নারী সমাবেশে অতিথিরা বলেন, আমরা চাই নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ হউক। নারী নির্যাতন কমিয়ে আনার জন্য নারীদের সক্ষমতা বাড়াতে হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে তাদের উপর নির্যাতন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। তারা নিজেদের অধিকারের কথা বলতে পারবে। নারী-পুরুষের মধ্যে এখন কোন ভেদাভেদ নেই। নারীরা ঘরে ও বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। নারী নির্যাতন দূরের কথা, নারীদের কিভাবে যোগ্য সম্মান দেয়া যায় তা সমাজের ভাবা উচিত। নারীরা মানুষ হিসেবে নতুন বাংলাদেশে নতুনভাবে বাঁচতে পারবে এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে নারী সমাবেশের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। সমাবেশে মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুসহ নারী সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি নারী সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ চলবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট