1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

খুলনায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

এসডিএফ ও আরইএলআই প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডারদের কর্মশালা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এমইএল এন্ড এমএসআই এর আঞ্চলিক ব্যবস্থাপক অরুন কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল হক।
কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এসডিএফ যশোর আঞ্চলিক পরিচালক মোঃ কামাল বাশার। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন আঞ্চলিক পরিচালক (স্বাস্থ্য ও পুষ্টি) ডাঃ কায়মুন আক্তার মুনা।

খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজা খাতুন,ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, ডাঃ সৈয়দা রুখশানা পারভীন, ডাঃ তরুন কান্তি দাশ ও মোঃ জোবায়ের হোসেন সহ এই প্রকল্পের উপকারভোগী নারী এবং পুরুষরা।

এসময় বক্তারা স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের পাশাপাশি এসডিএফ মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসূচীকে মানবিক ও সময়োপযোগি বলে আখ্যায়িত করেন। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরন, সহায় সম্বলহীনদের এককালীন অনুদান প্রদান, গ্রামীন অবকাঠামো নির্মাণসহ বেকার যুবকদের কর্মসংস্থান ও জীবিকা উন্নয়নের কার্যক্রমকে সর্বত্র ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট