1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

সুন্দরবন থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবনের গুনারী শশ্মান ঘাট সংলগ্ন এলাকা একটি বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

২৫ নভেম্বর মঙ্গলবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান এর একটি আভিযানিক দল সুন্দরবন সংলগ্ন দাকোপ থানাধীন গুনারী শশ্মান ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট