1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

খুলনা মহাগনরীতে ৭ দিনের মশক নিধনে কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহাগনরীতে মশক নিধনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নে মশক নিধনে নিয়োজিত শ্রমিকদের জরুরী নির্দেশনা প্রদানের লক্ষ্যে বুধবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান।

উল্লেখ্য, শীত মৌসুমের পূর্বে মশার প্রজনন বৃদ্ধি পায়। ফলে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণের হারও বেড়ে যায়। নগরীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগ এ কর্মসূচি গ্রহণ করেছে।

গৃহীত কর্মসূচির আওতায় স্প্রেম্যানদের নিজ নিজ ওয়ার্ড এলাকায় মশার বংশবিস্তার রোধে সকালে ৪ ঘন্টা হ্যান্ড স্প্রে এবং উড়ন্ত মশা নিধনে বিকেলে ৪ ঘন্টা ফগার মেশিনের মাধ্যমে নির্ধারিত ঔষধ স্প্রে করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ওয়ার্ডসমূহে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত শ্রমিকদরে আগামী ৭ দিনের মধ্যে ওয়ার্ডের সকল ড্রেন ও সড়কের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়। সভায় কেসিসি’র পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনা ও বদ্ধ জলাশয় পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতিও আহবান জানানো হয়।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ সহ সহকারী কঞ্জারভেন্সী অফিসার, ওয়ার্ড সুপারভাইজার, স্প্রেম্যান ও পরিচ্ছন্নতাকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট