1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার(২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়-অশোক কুমার ঘোষ ৩০০ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলী পেয়েছেন ১৭৬ ভোট। এছাড়া আবু সালেহ মোঃ ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

অন্যান্য নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি: জগন্নাথ দেবনাথ – ২৭৯ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (ফুটবল প্রতীক) – ১৯৮ ভোট। কোষাধ্যক্ষ: নারায়ণ দেবনাথ – ২৫৯ ভোট
নিকটতম প্রার্থী আরিফ হোসেন – ২২১ ভোট। সদস্য: মিজানুর রহমান – ২৬৬ ভোট সদস্য: আহম্মাদ আলী – ২০২ ভোট।

সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা উল্লেখযোগ্য উপস্থিতি বলে মনে করেন দায়িত্বশীলরা।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শামিম আজাদ লিটু। তাঁর সঙ্গে দায়িত্ব পালন করেন সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও শিব শংকর রায়।
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট