1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

বদরখালীতে অবৈধ ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের বদরখালীতে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৯ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর শনিবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড স্টেশন মাতারবাড়ি কর্তৃক কক্সবাজারের চকরিয়া থানাধীন বদরখালী ০১ নং ফিশারী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে ১০ টি ট্রলিং জালসহ ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, চকরিয়া এর উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে মালিক পক্ষের নিকট বোটটি হস্তান্তর করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করা হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট