1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তীব্র গ্যাসসংকটে ভারত, বিপাকে সাধারণ মানুষ ইরান-যুক্তরাষ্ট্র সম্মুখ সমরে ‘সবচেয়ে ভয়াবহ’ দিন, ধ্বংস ১০ ইরানি জাহাজ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় পাইকগাছা পৌরসভায় শহর সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত দাকোপে কারিতাসের আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

নভেম্বর মাসে রেমিট্যান্সে নতুন রেকর্ড: দেশে এসেছে ২৮৮ কোটি ডলার

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে রেমিট্যান্সের নতুন রেকর্ড হয়েছে নভেম্বরে। সদ্যবিদায়ী মাসটিতে দেশে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ৩৫ হাজার ২৫২ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এই হিসাবে সদ্যবিদায়ী মাসটিতে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে দেশে আসা মোট রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার। নভেম্বরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার। ৯ থেকে ১৫ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। ২ থেকে ৮ নভেম্বর দেশে এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। আর নভেম্বরের প্রথম দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট