1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

অধিকাংশ ভাতাপ্রাপ্ত বিধবা ভাতার টাকা ওষুধ কিনতে ব্যয় করেন

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের রামপালে বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী নিগৃহীতা ভাতাপ্রাপ্ত নারীদের অধিকাংশই হতদরিদ্র এবং দরিদ্র শ্রেণীর। তারা এই ভাতার টাকা নিজেদের জন্য ওষুধ কিনতে ব্যায় করেন। উপজেলার দু’টি ইউনিয়নে প্রায় দুই শত জনের উপর পরিচালিত সামাজিক নিরীক্ষা থেকে এই তথ্য পাওয়া গেছে।
সোমবার(১লা ডিসেম্বর) সকালে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত “সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় ” শীর্ষক গণশুনানী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফের‌দৌ‌সি।
বিশেষ অতিথি ছিলেন উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা মো:শা‌হিনুর রহমান, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা ওয়া‌লিউল ইসলাম, উপ‌জেলা সমবায় অ‌ফিসার ও গৌরম্ভা ইউ‌নিয়ন প্রশাসক এস এম শ‌রিফুল ইসলাম।
রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম সবুর রানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গণশুনানীতে এলাকার ভাতাপ্রাপ্ত, ভাতার জন্য আবেদন করে না পাওয়া বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী নিগৃহীতারারা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন ইউ‌পি স‌চিব ও সুশীল চন্দ্র দাস, চম্পক কুন্ডু, ম‌নো‌জিত কুমার মুখার্জী, মো: জিয়াউর রহমান, মো: মোফা‌জ্জেল হো‌সেন, মাসুদুজ্জামানপল্টু , নাগ‌রিক নেতা এ‌ন্জেল মৃধা, মোতাহার হো‌সেন ম‌ল্লিক, ছ‌বি রানী মন্ডল, কাজী ফারজানা মু‌ন্নি, মে‌হে‌দি হাসান, লিয়াকত হো‌সেন, মো: মোহতা‌দির, শওকত হো‌সেন প্রমূখ। গণশুনানী পরিচালনা ও সামাজিক নিরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন।
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এবং রাষ্ট্রীয় সেবা সুবিধায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাটের রামপাল উপজেলার দু’টি ইউনিয়নে নাগরিক ফোরাম কাজ করছে। জিএফএ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি জোট এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা “নাগরিক” প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট