1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

সবাই কে কাদিঁয়ে বিদায় নিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা আজকের এই বিদায় অনুষ্ঠানের শেষ প্রহরে এক হৃদয়স্পর্শী দৃশ্য
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘোড়াঘাট, দিনাজপুর যিনি সবসময় দৃঢ়, পরিমিত ও শান্ত স্বভাবের জন্য পরিচিত, তিনি নিজেই আবেগ ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত হয়ে পড়লেন।

তাঁর চোখের জল শুধু ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়—এটি ছিল মানুষের প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্বের প্রতি তাঁর আন্তরিকতা এবং এই উপজেলার প্রতি গভীর মমত্ববোধের বাস্তব চিত্র।

যে মানুষটি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, সেবা দিয়েছেন হাসিমুখে,মানুষকে পেয়েছেন নিজের পরিবারের সদস্যের মতো করে—
তিনি যখন বিদায়ের মুহূর্তে কান্নায় ভেঙে পড়লেন, তখন পুরো ঘোড়াঘাট বাসী নীরব হয়ে গেল।
সেই অশ্রু দেখে উপস্থিত জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজ, হতদরিদ্র অসহায় মানুষ, গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের চোখেই পানি নেমে এলো।
মনে হলো—বিদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বিদায় এক গভীর সম্পর্কের প্রতিচ্ছবি।

তিনি বলেছিলেন—“এই উপজেলাকে আমি শুধু দায়িত্বের জায়গা থেকে নয়, হৃদয়ের জায়গা থেকেও রেখেছিলাম। আপনাদের ভালোবাসা আমি সারাজীবন মনে রাখব।”

এই কয়েকটি বাক্য, তাঁর কাঁপা কণ্ঠ আর চোখের জল— এই উপজেলাকে আরও একবার স্মরণ করিয়ে দিলো যে ভালো মানুষ, ভালো কর্মকর্তা—প্রশাসনে থাকলেও হৃদয়ে থাকেন মানুষের পাশে।
আমরা আজ তাঁর এই আন্তরিকতার প্রতি শ্রদ্ধা জানাই।
তাঁর অশ্রু আমাদের প্রতি তাঁর ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। এবং আমরা বিশ্বাস করি— নতুন কর্মস্থলেও তিনি মানুষের হৃদয় জয় করবেন ঠিক এভাবেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট