সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

দাকোপে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা অগ্রনী ব্যাংকের বিরুদ্ধে মানববন্ধন করেছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপে অগ্রনী ব্যাংক বাজুয়া শাখার অধীন কালীনগর বাজার এজেন্ট শাখা সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার প্রতিবাদে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার উপজেলার কালীনগর বাজারে এই কর্মসূচী পালিত হয়।
বেলা ১১ টায় ক্ষতিগ্রস্থ গ্রাহক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে ক্ষতিগ্রস্থ এলাকার হতদরিদ্র তৃনমূল নারী গ্রাকহকরা অশ্রু সজল চোখে তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার দাবীতে আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। স্থানীয় ইউপি সদস্য নুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দাকোপ উপজেলা নির্বাচনে সাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম নান্নু, বিএনপিনেতা হাইদুল সানা, শাহাবুদ্দিন গাজী, ক্ষতিগ্রস্থ গ্রাহক স্বপ্না সরদার, হায়দার গাজী, রেবতী ঘরামী, অভিজিত মন্ডল, জামেলা খাতুন, সবিতা সরকার, পদ্মদাস সোনালী, শিখ বৈষ্ণব, রতœা মন্ডল, ছন্দা মন্ডল, দীপংকর মন্ডল, অমর মন্ডল, জয় গোলাপ বৈষ্ণব প্রমুখ। তারা ঘটনায় জড়িত অগ্রনী ব্যাংক বাজুয়ার শাখা ব্যবস্থাপক সুকান্ত মন্ডল, কালীনগর বাজার এজেন্ট শাখার ম্যানেজার শেখর হালদার এবং ক্যাশিয়ার উৎপেলেন্দু বিশ্বাসকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং টাকা ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য কামারখোলা শিবনগর গ্রামের গ্রাহক অভিজিৎ মন্ডল ৭ লাখ তার শশুরের মাধ্যমে জমা রাখে। ঘটনার পর জামাইয়ের টাকা এভাবে খোয়া যাওয়ায় লজ্জা অপমানে তার শশুর দীপংকর মন্ডল কৈলাশগঞ্জে নিজ বাড়ীতে গত ৮ মার্চ গলায় রশি দিয়ে আতœহত্যা করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews