সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

ব্রাইট খুলনার উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার ও মশারী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: নগরীর শিববাড়ি ব্র্যাক ব্যাংকের সামনে ব্রাইট খুলনার অস্থায়ী কার্যালয়ে গরিব, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী ও মশারী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৫টায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় মানুষের বন্ধু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ব্রাইট খুলনার সভাপতি লায়ন এম এস শিবলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মনোয়ার হোসেন লাভলু, শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ফারহান, প্রচার সম্পাদক এস কে রানা আহমেদ, আইন সম্পাদক সৈয়দ নূর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক চুন্নু খন্দকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইমন মুন্সি, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে সাদ্দাম, রুবেল, আলাউদ্দীন, আব্দুল্লাহ জহির, আলমগীর, উজ্জ্বল, হেলাল, মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্রাইট খুলনার সভাপতি লায়ন এম এস শিবলী উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ব্রাইট খুলনা সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করা এবং মাদকমুক্ত, সুন্দর খুলনা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উল্লেখ করার পাশাপাশি সংগঠনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews