সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

দেশে চালু হতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: নাগরিকদের সব ধরনের তথ্য ও সরকারি সুযোগ-সুবিধা একটি মাত্র কার্ডের মাধ্যমে নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সোমবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনার পর প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এই তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর বিষয়ে চিন্তা করছে সরকার। এর ফলে একটি কার্ড ব্যবহার করেই নাগরিকরা সব ধরনের রাষ্ট্রীয় সেবা ও সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

এছাড়া বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও শিল্পায়নের দিকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান। রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, চীন ও ভারতের সঙ্গে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও শিল্পায়নের সংস্কৃতি চালু করতে চাই। ঋণ নয়, এখন থেকে প্রকৃত বিনিয়োগে জোর দেবে সরকার।

জ্বালানি খাতের চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, অতীতের সরকার জ্বালানি বিষয়ে যেসব চুক্তি করেছিল সেগুলো ছিল অসম চুক্তি। ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি বিষয়ে কী ধরনের চুক্তি করলে তা বাংলাদেশের জন্য লাভজনক হয়, এখন সেই বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। আগের সরকারের চুক্তির পুনরাবৃত্তি না করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয় এমনভাবেই নতুন চুক্তিগুলো করা হবে।

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি আরও বলেন, ২০১৬ সালে চীনের সঙ্গে ২০ বিলিয়ন ডলারের বিভিন্ন প্রকল্প নিয়ে যে আলোচনা হয়েছিল, সেগুলোর বর্তমান অবস্থা ও অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে পরবর্তী কৌশল কী হবে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews