1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে নিহত অন্তত ২৪ হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর হামলা, পাল্টা গুলিতে সন্দেহভাজন নিহত জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে অর্থমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ

পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ডেস্ক:: দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৯১১ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বিগত স্বৈরাচারের সময় যে দুর্নীতি হয়েছে, তার মাধ্যমে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এই দুর্নীতি রোধ করতে চাই। এটা জনগণের টাকা। সেই অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সরকারের আগামী পাঁচ বছরের পরিকল্পনার বড় অংশই গ্রামীণ জনগোষ্ঠীকে ঘিরে নেওয়া হয়েছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গ্রামে বাস করে উল্লেখ করে তিনি বলেন, “এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি।”

নির্বাচনি প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে দেশের প্রায় ১২ লাখ কৃষক কৃষিঋণ সুবিধার আওতায় এসেছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে দেশের উন্নয়ন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট