1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পেও হাত দেবে সরকার-প্রধানমন্ত্রী বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প দাকোপে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড খুলনা মেডিকেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শে ইতোমধ্যে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

তিনি জানান, উপজেলা পরিষদের নতুন বা পুরোনো ভবনে উপলব্ধ স্থানে এটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ এমপিদের জন্য একটি কক্ষ প্রস্তুত করা হবে। বিধিমালা অনুযায়ী সরাসরি এমপিদের নামে কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব না হওয়ায় এটি ‘পরিদর্শন কক্ষ’ নামে নির্ধারণ করা হয়েছে।

এই কক্ষে বসেই সংসদ সদস্যরা তাদের দাপ্তরিক কাজ পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো এমপির নির্বাচনি এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই তার জন্য আলাদা করে এ ধরনের কক্ষের ব্যবস্থা রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট