বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পদত্যাগ করবো না-মমতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: নির্বাচনের ফলাফল পরাজয়ের ইঙ্গিত দিলেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচলিত রীতি অনুযায়ী ফল নিশ্চিত হওয়ার পর রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও তিনি সেই পথে হাঁটছেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

মমতা বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে।

ইস্তফার প্রশ্ন উঠছে কেন-তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ, সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক, রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।

তিনি জানান, রাজনৈতিক জোট আরও শক্তিশালী করার পরিকল্পনা চলছে। তাঁর কথায়, আগামী দিনে জোট আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল, আমি কাল আসতে বলেছি। একে একে সবাই আসবেন। জোটকে শক্তিশালী করব।

সাংবাদিক বৈঠকে তাঁর পাশে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য নেতৃত্ব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews