1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা পরিবারের জমির ধান কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়া, চাঁদা দাবি, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন চিতলমারী উপজেলার কুরমনি গ্রামের বাসিন্দা লিটন বড়াল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি একজন সাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা মৃত প্রতুল কুমার বড়ালের একমাত্র ছেলে। বাবার রেখে যাওয়া ফসলি জমি চাষাবাদ করেই তার পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। চলতি মৌসুমে কুরমনি মৌজার ৫৬৩ দাগের ১৮৩ নম্বর খতিয়ানের জমিতে তিনি বোরো ধান চাষ করেন। গত ৬ মে চিতলমারী উপজেলা সাব রেজিস্টার অফিসের দলিল লেখক মো. মনিরুল ইসলাম খানের বড় ভাই লতিফ খান ৭/৮ জন লোক নিয়ে ওই জমির পাকা ধান জোর করে কেটে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
লিটন বড়াল অভিযোগ করে বলেন, ধান কাটার সময় বাধা দিতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জমির কাছে গেলে হত্যা করার হুমকি দেওয়া। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও বলেন, জমির সব বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। জমিটি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি পক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল। জমি বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের ওপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিটন বড়াল আরও জানান, ২০২৪ সালের ৬ আগস্ট লতিফ খান তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও দোকানের মালামাল লুটপাট করা হয়, যাতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এছাড়া ২০২৫ সালের ২ আগস্ট মনিরুল ইসলাম খানের চাচাতো ভাই বাসার খান চিতলমারী থানার পাশের তার মার্কেটে তালা লাগিয়ে জোরপূর্বক দখল নেন বলেও অভিযোগ করেন তিনি। পরে প্রশাসনের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হলেও হুমকি-ধামকি অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
লিটন বড়াল বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। একটি প্রভাবশালী চক্র তার সম্পত্তি দখলের চেষ্টা করছে। তিনি প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জায়গা-জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিটন বড়ালের বোন সুমা বড়াল, দুই ছেলে ভ্যালেনটাইন বড়াল ও নক্ষত্র বড়াল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট