1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” এ স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরাম।

রবিবার(১০ মে) সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা পেশাজীবীদের সম্মান রক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পাইকগাছা ফারিয়ার সভাপতি মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ ইকরামুল কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ রইছ খান, মোঃ শাহ জালাল, মোঃ সায়েম সিদ্দিকী, মোঃ আরিফুর রহমান, মোঃ সবুজ হোসেন, আরিফুজ্জামান, শেখ সোহেল ও মোঃ সাইফুদ্দীন।

এছাড়াও ম্যানেজার্স ফোরামের পক্ষে বক্তব্য দেন মোঃ কারিমুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ ইনামুল কবির।

বক্তারা বলেন, মহামারি করোনার সময় সহ দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময় তাদের ‘দালাল’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক। তারা আরও বলেন, এ পেশার সঙ্গে জড়িতরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত ও পেশাগত নিরাপত্তা প্রদানের জোর দাবি জানানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট