1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস।

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

নড়াইল জেলা প্রতিনিধি::  নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামের ইতনা চৌরাস্তায়, স্কুল-কলেজ সংলগ্ন স্থানে ১৯৭১ সালের ২৩ মে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিফলকটি বর্তমানে চরম অবহেলা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কার ও সংরক্ষণের অভাবে ফলকের লেখাগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে, ফলে ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্মারকটি হারিয়ে যেতে বসেছে।
স্থানীয়দের অভিযোগ, ফলকটির আশেপাশে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। দেখভালের জন্য কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এটি এখন অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। ফলে নতুন প্রজন্ম শহীদদের ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।
এলাকাবাসীর পক্ষ থেকে অসচেতন মানুষদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—এই স্মৃতিফলকটির মর্যাদা রক্ষা করতে এবং এর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, এই স্মৃতিফলকটি লে. জেনারেল এম. হারুন আর রশীদ বীর প্রতীক (অব:) কর্তৃক উন্মোচন করা হয়। ইতনা চৌরাস্তায় অবস্থিত এই স্মৃতিফলকটি এলাকার ইতিহাস ও সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সচেতন মহল মনে করেন, দ্রুত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা হলে মুক্তিযুদ্ধের এই গুরুত্বপূর্ণ স্মারকটি এক সময় সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট